বাংলার উন্নয়নের শামিল হতে ধর্মনিরপেক্ষ দল তৃণমূল কংগ্রেস এ যোগদান! - Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata |

Breaking

Post Top Ad

Wednesday, 10 February 2021

বাংলার উন্নয়নের শামিল হতে ধর্মনিরপেক্ষ দল তৃণমূল কংগ্রেস এ যোগদান!

   


  নিজস্ব প্রতিনিধি, কলকাতা,১০ ফেব্রুয়ারি :-মিম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মিমের জেলার নেতা সাব্বির আহমেদ সহ শতাধিক নেতাকর্মী।ভোটের আগে আরও শক্তিশালী হল তৃণমূল কংগ্রেস মন্তব্য জেলা তৃণমূল নেতৃত্বের। যদিও এই যোগদান কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি।

             এদিন মালদা টাউন হলে এক কর্মসূচির মধ্য দিয়ে মিম নেতা সাব্বির আহমেদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভানেত্রী মৌসম নুর। পাশাপাশি জেলার দশটি ব্রকের প্রায় শতাধিক নেতা এদিন যোগদান করেন। যদিও মিম নেতার সাব্বির আহমেদ বলেন,বিজেপি এবং মিম দুটোই সাম্প্রদায়িক দল। তাই বাংলা


র উন্নয়নের শামিল হতে ধর্মনিরপেক্ষ দল তৃণমূল কংগ্রেস এ যোগদান করলাম।

           জেলা তৃণমূলের সভানেত্রী মৌসুম নূর বলেন, ভোটের আগে এই যোগদানের ফলে আরও শক্তিশালী হল তৃণমূল কংগ্রেস। এদিন দশটা ব্লকের বেশ কিছু নেতার যোগদান করেছে আগামী দিনে তাদের নেতৃত্বে ব্লকে ব্লকে এই যোগ দান কর্মসূচী করা হবে। তৃণমূল কংগ্রেস একমাত্র বিজেপিকে আটকাতে পারে সেই কারণেই এদিন তারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad