করোনা রিপোর্ট পজিটিভ আসায় ভগবানপুর হাসপাতাল থেকে ছুটে পালালো রোগী - Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata |

Breaking

Post Top Ad

Friday, 14 May 2021

করোনা রিপোর্ট পজিটিভ আসায় ভগবানপুর হাসপাতাল থেকে ছুটে পালালো রোগী

  


  জ্বরের উপসর্গ নিয়ে ভগবানপুর হাসপাতলে ভর্তি হতে এসেছিলেন ভগবানপুরের মধ্যবয়সী এক যুবক। হাসপাতালে ভর্তি হওয়ার আগে প্রতিটি রোগীর করোনা পরীক্ষা করা হয়। সেই অনুযায়ী পরীক্ষা করা হয় ওই যুবকের। রিপোর্ট পজেটিভ এসেছে শোনার পরেই হাসপাতাল থেকে চম্পট দেয় ওই রোগী। ক্ষুদিরাম ভূঁইয়া নামের মধ্যবয়সী ওই ব্যক্তি বাড়ি কোথায় তা জানা যায়নি।


 তবে হাসপাতাল চত্বর থেকে মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে বেরিয়ে যান। করণা আক্রান্ত ওই ব্যক্তিকে হন্যে হয়ে খুঁজছে ভগবানপুর হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের সকল স্তরের জানানো হয়েছে বিষয়টি। জ্বরে আক্রান্ত ক্ষুদিরাম ভূঁইয়া নামের কারুর খোঁজ পেলে ভগবানপুর হাসপাতাল বা এলাকার আশাকর্মীকে জানানোর জন্য আবেদন করা হয়েছে ভগবানপুর হাসপাতালের তরফে।

No comments:

Post a Comment

Post Top Ad