এবার ১২ থেকে ১৫ বছর বয়সীদের টিকাদানের অনুমোদন - Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata |

Breaking

Post Top Ad

Friday, 14 May 2021

এবার ১২ থেকে ১৫ বছর বয়সীদের টিকাদানের অনুমোদন

  


 এবার  ১২ থেকে ১৫ বছর বয়সীদের ফাইজারের টিকা প্রয়োগের অনুমোদন দিলেন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।   প্রাপ্ত সব ধরনের তথ্য-উপাত্ত ব্যাপকভাবে যাচাই করার পর এই অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।সোমবার অনুমোদনের সংবাদ জানিয়ে এফডিএর ভারপ্রাপ্ত কমিশনার জেনেট উডকক বলেছেন, অল্পবয়স্কদের জন্য টিকার অনুমোদন দেওয়ার ঘটনা করোনা মহামারি মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 


 স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দেশের ৭০ থেকে ৮০ শতাংশ লোককে টিকার আওতায় নিয়ে আসতে হবে। ১৬ বছরের বেশি বয়সী লোকজনকে আগে থেকেই টিকা দেওয়া হচ্ছে। ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য টিকা অনুমোদনের ফলে স্কুলগামী শিক্ষার্থীরা টিকা গ্রহণ করতে পারবে। 


 ফাইজারের টিকাটি দুই ডোজের। একটি নেওয়ার পর তিন সপ্তাহের মাথায় দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। আমেরিকার সর্বত্র সংক্রমণ কমে আসছে। ব্যাপকভাবে টিকা দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় ২৬ কোটি ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। 

No comments:

Post a Comment

Post Top Ad