এই ক্রিকেটার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেকে বাথরুমে বন্ধ করে রেখেছিলেন - Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata |

Breaking

Post Top Ad

Wednesday, 30 June 2021

এই ক্রিকেটার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেকে বাথরুমে বন্ধ করে রেখেছিলেন

 

ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উত্তেজনা ও উদ্বেগের কারনে নিউজিল্যান্ডের তারকা বোলার কাইল জ্যামিসন বাথরুমে লুকিয়ে থাকতে বাধ্য হয়েছিলেন।



ফাইনালে তার সাত উইকেটের জন্য ম্যান অফ দ্য ম্যাচ পাওয়া কাইল জেমিসন নিউজিল্যান্ড লক্ষ্য তারা করার সময়,ড্রেসিংরুমে বসে টিভিতে ম্যাচটি দেখছিলেন, তবে তিনি তখন খুব ঘাবড়ে গিয়েছিলেন। কাইল জ্যামিসন এক সাক্ষাৎকারে বলেন, 'ম্যাচের দিকে তাকিয়ে, আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম।'


জ্যামিসন বলেন, 'আমরা ভিতরে বসে টিভি দেখছিলাম। টেলিভিশনে সরাসরি সম্প্রচারটি কিছুটা (কয়েক সেকেন্ড) দেরিতে হয়। মাঠে উপস্থিত ভারতীয় দর্শকরা প্রতিটি বলেই এমন শব্দ করছিলেন যেন উইকেট পড়েছে। এটি অবশ্য রান বা ডট বল ছিল। অধিনায়ক কেন উইলিয়ামসন এবং অভিজ্ঞ রস টেলার ১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডকে আট উইকেটের জয় উপহার দিয়েছে। জ্যামিসন বলেন, 'এটি আমি আর দেখতে পারছিলাম না।তাই নিজেকে কিছুক্ষনের জন্য বাথরুমে বন্ধ করে রেখে ছিলাম।

No comments:

Post a Comment

Post Top Ad