সর্দি-কাশি থেকে রেহাই পেতে মেনে চলুন এই ঘরোয়া টোটকা - Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata |

Breaking

Post Top Ad

Tuesday, 30 November 2021

সর্দি-কাশি থেকে রেহাই পেতে মেনে চলুন এই ঘরোয়া টোটকা

 


রসুনও কিন্তু সর্দি কাশির ক্ষেত্রে উপকারি। রোজ একটি বা দু’টি কোয়া রসুন খেলেও সর্দি-কাশিতে উপকার পাওয়া যায়।


এক চা-চামচ হলুদ, এক চিমটে গোলমরিচ ও মধুর একটি মিশ্রণ তৈরি করে রোজ সকালে খান।



প্রতি দিন দুই থেকে তিন বার তুলসি পাতার জল খেতে পারেন। তুলসি পাতার চাও শরীরের জন্য ভাল।


আমলকি, আনারস বা লেবুর মতো টক-জাতীয় ফল রোজ খেতে পারেন।



হলুদ মেশানো দুধ শুধু সর্দি-কাশিতেই কাজে দেয়, এমন নয়। রোগ প্রতিরোধশক্তিও বাড়ায়।



এক চা-চামচ মধু, এক চা-চামচ আদার রস ও এক চিমটে গোলমরিচ খেতে পারেন। সকালে ঘুম থেকে উঠে এক বার ও রাতে ঘুমাতে যাওয়ার আগে এক বার খেতে হবে।


চায়ের সঙ্গে এক চামচ মধু ও ১/৪ চামচ দারচিনি গুঁড়ো মিশিয়ে খেতে পারেন।

No comments:

Post a Comment

Post Top Ad