ত্বকের অবাঞ্ছিত লোম তুলতে ঘরোয়া প্রতিকার - Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata |

Breaking

Post Top Ad

Monday, 13 December 2021

ত্বকের অবাঞ্ছিত লোম তুলতে ঘরোয়া প্রতিকার

  







অনেকেই বাজারে উপলব্ধ নানা ‘হেয়ার রিমুভাল ক্রিম’ বা ‘ওয়াক্সিং জেল’ ব্যবহার করে থাকেন ত্বকের অবাঞ্ছিত লোম তুলে ফেলার জন্য। কিন্তু এ ক্ষেত্রে ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়ার একটা ঝুঁকি থেকেই যায়।  তবে ঘরোয়া উপায়েই পার্শ্ব প্রতিক্রিয়াহীন পদ্ধতিতে ওয়াক্স করে নেওয়া যেতে পারে। আসুন জেনে নেওয়া যাক তার পদ্ধতি।


উপকরণ:


১) ২ কাপ চিনি,


২) আধা কাপ পাতি লেবুর রস,


৩)১ কাপ জল,


৪) ২ চামচ এসেনসিয়াল ওয়েল বা টি ট্রি ওয়েল,


৫) ৩-৪ চামচ মধু,


৬) পরিস্কার মোটা কাপড় বা ওয়াক্স স্ট্রিপ।


ওয়াক্সিংয়ের পার্শ্ব প্রতিক্রিয়াহীন ঘরোয়া উপায় :


একটি পাত্রে সামান্য চিনি আর জল গরম করুন।

চিনি গলে যাওয়ার পর এর সঙ্গে মধু, লেবুর রস আর এসেনশিয়াল ওয়েল দিন। এই মিশ্রণটি ঘন না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। . মিশ্রণটি ঠান্ডা হওয়ার পর একটি কাঠের কাঠি বা কাঠের সামান্য চওড়া টুকরো দিয়ে সেটি হাতে পায়ের লোমের মাখিয়ে দিন। খেয়াল রাখবেন, ওয়াক্স (মিশ্রণটি) খুব বেশি পাতলা বা ঘন যেন না থাকে বা গরমও যেন না থাকে। মিশ্রণটি গরম থাকলে ত্বক পুড়ে যেতে পারে।

 এ বার ত্বকের মিশ্রণ মাখানো অংশের উপর পরিস্কার মোটা কাপড় বা ওয়াক্স স্ট্রিপ ভাল করে চেপে লাগিয়ে দিন। তার পর লোমের যে দিকে বৃদ্ধি তার উল্টো দিকে টানুন।

 এই ভাবে পর পর ২-৩ বার করার পর দেখবেন পার্লারের মতো পারফেক্ট ওয়াক্স হয়ে গিয়েছে একেবারে ঘরোয়া উপায়ে।

No comments:

Post a Comment

Post Top Ad