ক্রিসমাসে সান্তা সেজে শিশুদের কী গিফট দেবেন ভাবছেন? রইল কিছু টিপস - Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata |

Breaking

Post Top Ad

Monday, 13 December 2021

ক্রিসমাসে সান্তা সেজে শিশুদের কী গিফট দেবেন ভাবছেন? রইল কিছু টিপস


'জিঙ্গেল বেলস জিঙ্গেল বেলস, জিঙ্গেল অল দা ওয়ে', লাইনটা দেখেই মনে পড়ে গেল তো ক্রিসমাসের কথা! হুম সামনেই ক্রিসমাস। আর ক্রিসমাস মানে নানান মজা, নানান আনন্দ। বাড়িতে ক্রিসমাস ট্রি লাগানো, সেখানে নানা রকমের বল, স্টার লাগানো। সান্তাক্লজকে সাজানো। চার্চে গিয়ে  প্রার্থনা করা। আলাদাই একটা আনন্দের ব্যাপার বিশেষ করে রাত্রিবেলায় খাওয়া-দাওয়া থেকে শুরু করে সবকিছুর একটা আলাদা মজা। 


বাড়িতে আগেরদিন রাত্রিবেলা সাজানো হয় ক্রিসমাস ট্রি, তখন সান্তাক্লজকে সাজানোর সময় ওই ক্রিসমাস ট্রির পাশে একটা মোজা ঝোলানো হয়, এটা বলা হয় ওই মোজাতে সিক্রেট গিফট রেখে যায় সান্তাক্লজ। এই মোজা রাখে ছোট্ট বাচ্চারা।


এবার কথা হল, সান্তাক্লজ তো নিজে এসে ওই গিফট রেখে যায় না স্বাভাবিকভাবেই পূর্ণ করবে তার বাবা-মা বাড়ির গুরু জনরা। সে ক্ষেত্রে ছোট্ট সোনাকে কি গিফট দেওয়া যায় বলে ভাবছেন? চিন্তার কোনও ব্যাপার নেই, দেওয়া যেতেই পারে নতুন বছর ও বড়দিন উপলক্ষে গল্পের বই, ড্রয়িং খাতা-পেন্সিল, কেক, টেডি বিয়ার, ছোট্ট পিয়ানো বা  ক্রিয়েটিভিটির এমন একটা জিনিস যেটা দেখে তাদের খুবই আনন্দ হবে। তবে যাই দেবেন, সাথে দিন চকলেট। আর বলুন যে,সান্তাক্লজ এসে কখন যে দিয়ে গেছে বোঝাই গেল না। দেখবেন, ওর মুখের হাসি ফুটে উঠবে নিমেষেই। 

No comments:

Post a Comment

Post Top Ad