নিয়মিত ধ্যান করার উপকারিতা! - Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata |

Breaking

Post Top Ad

Wednesday, 1 December 2021

নিয়মিত ধ্যান করার উপকারিতা!

 


শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য অনেকেই নিয়মিত ধ্যান করেন। বিজ্ঞানও বলছে, নিয়ম করে রোজ কিছু ক্ষণ ধ্যান করলে শারীরিক ও মানসিক ক্লান্তি দূর হতে পারে।


কিন্তু ধ্যানের সমস্ত প্রভাব অতটাও ইতিবাচক নয়। বহু ভাবে আমাদের শরীরের সুস্থতার জন্য কাজে লাগলেও, ধ্যান কিছু কিছু ক্ষেত্রে আমাদের শারীরিক বা মানসিক ক্ষতিও করতে পারে।



 ধ্যান করায় সময়ে বিভিন্ন ধরনের আবেগ আর স্মৃতি আমাদের মনে ভিড় করে আসে। অনেকের ক্ষেত্রেই এর ফলে উদ্বেগের মাত্রা তীব্র হয়ে উঠতে পারে।




মানসিক ভাবে প্রেরণার ঘাটতি অনুভব করতে পারেন


যেহেতু ধ্যান একটি মননকে সাবলম্বী ও স্বতন্ত্র করে তোলে, অনেক ক্ষেত্রেই তা বহির্জগতের ক্ষেত্রে বিতৃষ্ণার সূত্র হয়ে উঠতে পারে।


আপনি ঘুমের সমস্যার সম্মুখীনও হতে পারেন


চিকিৎসকদের মতে, ধ্যান অনেক সময়েই আমাদের বিভিন্ন ইন্দ্রিয়গুলিকে আরও সচেতন করে তোলে। যার জন্যে আমাদের ঘুমের রুটিন ক্ষতিগ্রস্ত হতে পারে।


এছাড়াও অতিরিক্ত ধ্যানের অভ্যাস শারীরিক ভাবেও আমাদের ক্ষতি করতে পারে। ক্লান্তি, মাথা ঘোরা, মাথা যন্ত্রণার মতো সমস্যা হওয়া খুব অস্বাভাবিক নয়।

No comments:

Post a Comment

Post Top Ad