চকলেট বা কেক বা মিষ্টি ঘরের ক্ষুদেদের সবথেকে প্রিয় খাবার। আর সামনেই তো ক্রিসমাস, আনন্দের দিন, তাই ঘরের পুঁচকের মুখে হাসি ফোটাতে ওকে নিজে হাতে বানিয়ে দিন স্পেশাল কিছু। যেমন ধরুন চকলেট ব্রাউনি। যদিও বাজার থেকে আপনি অতি সহজেই কিনতে পারেন চকলেট ব্রাউনি, তবে করোনা কালে ঘরে তৈরি খাবারটাই আপনার সোনার জন্য বেস্ট। তাহলে দেরি না করে একবার চোখ বুলিয়ে নিন চকলেট ব্রাউনি তৈরি করতে কী কী লাগবে এবং কীভাবে বানাবেই এই খাবার-
উপকরণ :
১ টি ডিম
৪ চামচ চিনি পাউডার
১ চা চামচ ময়দা
৪ চামচ ভেজিটেবল অয়েল
২ চামচ কোকো পাউডার
পদ্ধতি : প্রথমে একটি বাটিতে ডিম ফেটিয়ে নিতে হবে। চিনি যদি গুঁড়ো করা না থাকে বা পাউডার বানানো না থাকে তাহলে একবার মিক্সারর ব্লেন্ড করে বা শিলে পিষে নিতে পারেন।
এবার একে একে সব উপকরণ- চিনি পাউডার, ময়দা কোকো পাউডার দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।
এবার চায়ের কাপে ভেজিটেবল অয়েল লাগিয়ে ওই মিশ্রণটি ঢেলে দিতে হবে। মাইক্রোওয়েভে অথবা প্রেশার কুকারে ও এই কাপটিকে রেখে দিতে পারেন। মাইক্রোওয়েভে রাখলে ৭০০ ওয়াটের ভলিউমে এক মিনিট ৪০ সেকেন্ড রেখে দিন।
হয়ে গেলে চকলেট গুঁড়ো ও চিনি পাউডার ওপরে সাজিয়ে, ছোট্ট সোনাকে দিন আপনার তরফ থেকে বিশেষ উপহার 'কাপ চকলেট ব্রাউনি'।
No comments:
Post a Comment