২১ বছর পর আবারও ইতিহাস রচনা, মিস-ইউনিভার্স খেতাব জিতলেন ভারতীয় সুন্দরী - Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata |

Breaking

Post Top Ad

Monday, 13 December 2021

২১ বছর পর আবারও ইতিহাস রচনা, মিস-ইউনিভার্স খেতাব জিতলেন ভারতীয় সুন্দরী


২১ বছর পর, আবার ইতিহাস গড়লেন অভিনেত্রী-মডেল হারনাজ কৌর সান্ধু। সোমবার মিস ইউনিভার্স ২০২১ খেতাব জিতে এই ইতিহাস রচনা করলেন তিনি। এর আগে দুজন ভারতীয়- অভিনেত্রী সুস্মিতা সেন ১৯৯৪ সালে এবং লারা দত্ত ২০০০ সালে মিস ইউনিভার্স খেতাব জিতেছেন। 


ইভেন্টের ৭০ তম সংস্করণ ইজরায়েলের ইলাতে অনুষ্ঠিত হয়। যেখানে ২১ বছর বয়সী এই সুন্দরী মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা জিতে নেয়। প্যারাগুয়ের ২২ বছর বয়সী নাদিয়া ফেরেইরা দ্বিতীয় এবং দক্ষিণ আফ্রিকার ২৪ বছর বয়সী লালেলা মাসওয়ানে তৃতীয় হয়েছেন এই প্রতিযোগিতায়।  


 অনুষ্ঠানটির আয়োজক ছিলেন স্টিভ হার্ভে এবং সঙ্গীত পরিবেশন করেন আমেরিকান গায়ক জোজো।এর বাছাই কমিটিতে অভিনেত্রী এবং মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১৫ উর্বশী রাউতেলা, আদামারি লোপেজ, আদ্রিয়ানা লিমা, চেসলে ক্রিসট, আইরিস মিত্তেনারে, লরি হার্ভে, মেরিয়ন রিভেরা এবং রেনা সোফার অন্তর্ভুক্ত ছিলেন।


চূড়ান্ত প্রশ্নোত্তর রাউন্ডের সময়, সান্ধুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তরুণীরা আজকের চাপের সাথে কীভাবে মোকাবিলা করবেন সে বিষয়ে তিনি কী পরামর্শ দেবেন।  এই বিষয়ে তিনি বলেন, আজকের মেয়েরা সবচেয়ে বড় যে চাপের সম্মুখীন হচ্ছে তা থেকে মুক্ত হওয়ার উপায় হল নিজেকে বিশ্বাস করা, আপনি অনন্য এবং এটিই আপনাকে সুন্দর করে তোলে। অন্যদের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করুন এবং বিশ্বজুড়ে আরও অনেক  গুরুত্বপূর্ণ বিষয় ঘটছে সে গুলো নিয়ে কথা বলুন। 


 সান্ধু বলেন, "এটা তোমাকে বুঝতে হবে। বাইরে এসো, নিজের জন্য কথা বল কারণ তুমি তোমার জীবনের নায়িকা, তুমি তোমার নিজের কণ্ঠ। আমি নিজেকে বিশ্বাস করতাম আর তাই আজ এখানে দাঁড়িয়েছি।" 


উল্লেখ্য, ২০১৭ সালে টাইমস ফ্রেশ ফেস জিতেছিল তখন তার যাত্রা শুরু হয়েছিল,  সান্ধু ১৭ বছর বয়সে চণ্ডীগড়ের প্রতিনিধিত্ব করে। তিনি পরে LIVA মিস ডিভা ইউনিভার্স ২০২১ খেতাব জিতেছেন।  "ইয়ারা দিয়া পু বারান" এবং "বাই জি কুট্টাঙ্গে" সহ কয়েকটি পাঞ্জাবি ছবিতেও অভিনয় করেছেন  সান্ধু।


No comments:

Post a Comment

Post Top Ad