রাজ্যে শুরু হতে চলেছে দপ্তর দুয়ারে পাঠশালা - Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata |

Breaking

Post Top Ad

Monday, 31 January 2022

রাজ্যে শুরু হতে চলেছে দপ্তর দুয়ারে পাঠশালা

 


প্রায় দু বছর ধরে স্কুলের পঠন পাঠন বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের মধ্যে ভালো প্রভাব পড়েছে। সেখান থেকে শিক্ষার্থীদের তুলে আনতে অনেক খাটতে হবে শিক্ষক-শিক্ষিকাদের,মন্তব্য প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দীলিপ কুমার রায়ের।

          

দুয়ারে শিক্ষা দানের মধ‍্য দিয়ে ছাত্র-ছাত্রীদের স্কুলের প্রতি টান ফিরিয়ে আনতে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা "দপ্তর দুয়ারে পাঠশালা" প্রকল্প আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে গ্রহণ করতে চলেছে।শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দীলিপ কুমার রায় এই প্রকল্প আগে থেকেই শুরু করেছেন।


আজ, সোমবার চেয়ারম্যান দীলিপ কুমার রায় শিলিগুড়ি ওয়েষ্ট  সারকেলের সাব-ইনস্পেক্টর শান্তনু সরকারকে সঙ্গে নিয়ে সূর্যনগর প্রাথমিক বিদ‍্যালয় ও তরাই তারাপদ প্রাথমিক বিদ্যালয় পরির্দশনে যান। সেখানে খুদে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন ও পড়া ধরার পর আমাদের জানান পড়ুয়ারা অনেকটা পিছিয়ে গেছে পড়াশোনার দিক থেকে।


দীলিপবাবু আরও বলেন এই করোনা কালে ছাত্র-ছাত্রীরা বাড়ীতে থেকে পড়াশোনা করে ঠিকই কিন্তু ঠিকঠাক ভাবে পঠন পাঠন করেনি তাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বেশি দায়ীত্ববান হতে হবে ।

No comments:

Post a Comment

Post Top Ad