তৃণমূলের দখলে উলুবেড়িয়া - Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata |

Breaking

Post Top Ad

Wednesday, 2 March 2022

তৃণমূলের দখলে উলুবেড়িয়া

 


উলুবেড়িয়া পৌরসভার নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল কংগ্রেস।  প্রত্যাশা মতোই উলুবেড়িয়া পুরসভার ৩২টি ওয়ার্ডের ফলাফল ঘোষণা হল। এরমধ্যে ২৮টি ওয়ার্ডে তৃণমূলের প্রার্থীরা জয়ী হয়। একটিতে সিপিআইএম, একটিতে বিজেপি ও একজন নির্দল প্রার্থী জয়ী হয়। যদিও প্রথম রাউন্ডের গণনার পরে ৩টিতে এগিয়ে বিরোধীরা। বাকি ২৯টি এগিয়ে ছিল তৃণমূল। তবে পরবর্তী কয়েক রাউন্ড গণনার পর শাসক দল ২৮ টি আসনেই তাদের বিজয় নিশ্চিত করে। 



হাওড়া গ্রামীনের উলুবেরিয়া ওম দয়াল কলেজে শুরু হয় সকাল থেকে ভোট গণনার কাজ। উলুবেড়িয়া পুরসভার ৩২টি ওয়ার্ডের গণনা শুরু হয় এখানেই। নিরঙ্কুশ ক্ষমতা দখলের পর কলেজের বাইরে তৃণমূল সমর্থক দের সবুজ আবির মেখে উল্লাস চোখে পড়ার মতো। শাসক দল সূত্রের খবর উলুবেড়িয়া পৌরসভার সবকটি আসনেই জয়ী হওয়ার কথা থাকলেও কেন এই চারটি ওয়ার্ড হাতছাড়া হল তা খতিয়ে দেখা হবে। যে কয়টিতে তারা পিছিয়ে আছে সেখানে গণনার ফলাফল বিশ্লেষণ করে দেখা হবে বলেই শাসক দল সূত্রে খবর। 


উল্লেখ্য, গত পৌরসভার নির্বাচনে মোট ৩২ টি ওয়ার্ডের মধ্যে শাসক দল ২৬ ও বিরোধীদের দখলে ছিল ৬টি আসন। এবারের নির্বাচনে দুটি অতিরিক্ত ওয়ার্ড দখল করল শাসক দল। যদিও আগের পৌরসভার ভোটে ওই ৬ জন তৃণমূল কংগ্রেসে যোগ দিলে বিরোধী শূন্য হয়ে গেছিল পৌরসভা। এবারেও একই চিত্র দেখা যাবে অর্থাৎ সম্পূর্ণ বিরোধী শূন্য হবে বলেই দাবি শাসকদলের। উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত মোট ৩২ টি ওয়ার্ডে নির্বাচন হয়। প্রায় ৩০ লাখের বেশি ভোটারের ৬৮.৬৪% মানুষ ভোট দিয়ে ঠিক করল আগামী পাঁচ বছর এই পৌরসভা পরিচালনার দায়িত্ত্ব তৃণমূল কংগ্রেসের হাতেই থাকল।

No comments:

Post a Comment

Post Top Ad