কর্পূর ব্যবহার করুন এসব উপকার পাবেন - Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata |

Breaking

Post Top Ad

Tuesday, 1 March 2022

কর্পূর ব্যবহার করুন এসব উপকার পাবেন



কর্পূর আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। এটি এমন একটি সাদা রঙের পদার্থ যেটি ব্যবহার করলে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। অধিকাংশ মানুষ ইবাদত-বন্দেগির জন্য এটি ব্যবহার করেন।

এর সুগন্ধ ঘরের পরিবেশকে বিশুদ্ধ করে, যার ফলে শরীরের অনেক ছোটখাটো সমস্যা দূর হয়। এছাড়া গৃহস্থালির অনেক কাজেও কর্পূর ব্যবহার করা যায়। আসুন জেনে নিই কর্পূরের উপকারিতা সম্পর্কে।

ক্লান্তির কারণে অনেক সময় সারা শরীর ও জয়েন্টে ব্যথা হয়। এর জন্য হালকা গরম নারকেল তেল এবং তাতে কর্পূর পিষে ভালো করে মিশিয়ে নিন। এই তেল দিয়ে শরীরে মালিশ করুন এতে ব্যথা উপশম হবে। স্নানের আগে এই তেল দিয়ে শরীরে মালিশ করলে আপনি সবসময় সতেজ অনুভব করবেন।

সর্দি হলে নাক পুরোপুরি বন্ধ থাকে এবং শ্বাস নিতেও কষ্ট হয়। এক্ষেত্রে জল গরম করে তাতে কয়েক টুকরো কর্পূর দিন। এই গরম জল থেকে ভাপ নিলে নাক খুলে যায় এবং ঠান্ডা থেকেও মুক্তি পাওয়া যায়।

কখনও কখনও হালকা আঘাতের কারণে পায়ে ফুলে যায় বা গোড়ালিতে ব্যথা হয়। এমন পরিস্থিতিতে মানুষ ব্যথানাশক ওষুধ ও ক্রিম ব্যবহার করে। পরিবর্তে আপনি স্ফীত স্থানে এবং গোড়ালিতে কর্পূর ঘষতে পারেন, এতে ব্যথা নিরাময় হবে এবং ফোলাও কমবে।

গ্রীষ্মের মৌসুমে ঘামের কারণে পায়ে ফোসকা পড়ে যাকে ফাঙ্গাল ইনফেকশন বলে। এর জন্য ঈষদুষ্ণ জলে কর্পূর পিষে তাতে পা কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এতে ইনফেকশন দূর হবে।


No comments:

Post a Comment

Post Top Ad