মাক্কি কি রোটি পাঞ্জাবের অন্যতম জনপ্রিয় দিক। চাইলে শাক-সবজির সাথে খেতে পারেন। মাক্কি বা ভুট্টার রুটি তৈরি করতে সর্বোচ্চ ১০ মিনিট সময় লাগে চলুন দেখে নেই কীভাবে তৈরি করবেন মাক্কি কি রোটি
উপাদান:
ভুট্টার আটা: ২৫০গ্রাম
লবণ: ১/৪ চা চামচ
মাখন বা ঘি: ৫০গ্রাম
জল
পদ্ধতি:
প্রথমে একটি পাত্রে আটা নিয়ে তাতে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এতে সামান্য জল যোগ করে ফেটিয়ে নিন। তারপর এটি একটি বড় পাত্রে হাতের তালু দিয়ে ৫ মিনিটের জন্য ম্যাশ করুন।
এটি থেকে ছোট ছোট বল তৈরি করুন। রুটি গড়ে নিন, তবে এটি হবে একটু মোটা।
এবার তাওয়ার গরম করে এতে ঘি দিয়ে রুটি নিন এবার রুটির দুপাশে ঘি মাখিয়ে চারদিক চেপে ভালো করে ভেজে নিন। রুটি পরিবেশন করার সময় রুটির উপরে কিছু মাখন বা ঘি দিয়ে পরিবেশন করুন।

No comments:
Post a Comment