মাঠরি উত্তর ভারতের বিখ্যাত রেসিপিগুলির মধ্যে একটি। আমরা বেশিরভাগ উৎসবে মাঠরি তৈরি করি যেমন, দীপাবলি, ছট পূজোতে ইত্যাদি। এটি তৈরি করা খুবই সহজ এবং এর টেস্টও অসাধারণ। চলুন দেখে নেওয়া যাক রেসিপি
উপকরণ:
ময়দা: ২০০গ্রাম
লবণ: ১/৪ চা চামচ
মাখনবা তেল: ৫০গ্রাম
বেকিং পাউডার: ১/২চা চামচ
জোয়ান: ১/২ চা চামচ
তেল: ভাজার জন্য
পদ্ধতি:
প্রথমে একটি বড় পাত্রে ময়দা নিয়ে এতে ১০০ গ্রাম মাখন বা তেল দিয়ে মেশান। তারপর এতে সামান্য জল দিয়ে মেখে নিন।
তারপর এটি থেকে ছোট ছোট বল বানিয়ে, এই বল নিয়ে তাতে সামান্য শুকনো ময়দা দিয়ে পুরির মতো গড়িয়ে নিন। তারপর এর উপর তেল বা ঘি মাখিয়ে তার উপর কিছু ময়দা ছিটিয়ে দিন।
তারপর এটিতে কিছু তেল দিন এবং ময়দা মাখিয়ে রোল তৈরী করুন। তারপর পাতলা করে কেটে নিন।এবার গ্যাসে আঁচ গরম করে মাঝারি আঁচে ভেজে নিন।আমাদের মাঠরি এবার প্রস্তুত।

No comments:
Post a Comment