পাঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালা হত্যা মামলায় মনপ্রীত সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। অন্যদিকে সিধু মুসেওয়ালাকে হত্যার দায়িত্ব নিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। এরপর তিহার জেলে বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ঝামেলা বেড়েছে।
সুরক্ষা চেয়ে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই মঙ্গলবার দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন দ্রুত শুনানির জন্য। বর্তমানে, দিল্লী হাইকোর্ট গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের আবেদন মঞ্জুর করেছে। এই বিষয়ে দিল্লী হাইকোর্ট আজ শুনানির জন্য প্রস্তুত।
লরেন্স বিষ্ণোইয়ের আইনজীবী বিশাল চোপড়ার মতে, এর আগে পাতিয়ালা হাউসের এনআইএ আদালতে আবেদন করা হয়েছিল। পাঞ্জাব পুলিশের কাছ থেকে কোনও প্রোডাকশন ওয়ারেন্টের না থাকায় আদালত কোনও আদেশ দেয়নি। বিশাল চোপড়া বলেছেন যে লরেন্স বিষ্ণোই পাঞ্জাব পুলিশের কাছে জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত, তবে তার নিরাপত্তা আরও জোরদার করা উচিৎ।
বিশাল চোপড়া বলেছেন যে লরেন্স আশঙ্কা করছেন যে পাঞ্জাব পুলিশ কোনো ধরনের রাজনৈতিক সুবিধা এবং চাপের জন্য তাঁকে মেরে ফেলতে পারে। নিজের জীবনের নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা নিতে চান তিনি। বিশাল চোপড়ার মতে, লরেন্স সুষ্ঠু বিচারের জন্য গত ৭ বছর ধরে কারাগারে এবং ১ বছরের জন্য MCOCA-এর অধীনে তিহার জেলে বন্দী।

No comments:
Post a Comment