শনিবার, কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে, দেশের হয়ে চারটি পদক হাতে এসেছে। ভারোত্তোলক সংকেত সরগরের রৌপ্য পদক, গুরুরাজ পূজারির ব্রোঞ্জ এবং মীরাবাই চানুর স্বর্ণপদক এবং বিন্দ্যারানী দেবীর রৌপ্য পদক।
ভারোত্তোলক বিন্দ্যারানি দেবী মহিলাদের ৫৫ কেজি ওজন বিভাগে রৌপ্য পদক জিতেছেন। বিন্দ্যারানী দেবী স্ন্যাচ রাউন্ডে ৮৬ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক রাউন্ডে ১১৬ কেজি ওজন নিয়ে মোট ২০২ কেজি তুলেছেন।
এই জয়ের পর, বিন্দ্যারানি দেবী বলেন যে তাঁর পরবর্তী টার্গেট জাতীয় গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস এবং তারপর ২০২৪ প্যারিস অলিম্পিক।

No comments:
Post a Comment