শুষ্ক ত্বকের যত্নে ক্যাপসুলের গুন - Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata |

Breaking

Post Top Ad

Friday, 1 July 2022

শুষ্ক ত্বকের যত্নে ক্যাপসুলের গুন



গরম হোক বা শীত শুষ্ক ত্বকের যত্ন নিতে পারে ভালো, ভিটামিন ই তেল। ভিটামিন ই সমৃদ্ধ খাবারও ভালো ফল দেয়। শুষ্ক ত্বককে ময়েশ্চারাইজ করতে ও ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।  এটি ত্বকে পুষ্টি জোগাতে কাজ করে। আসুন জেনে নেই শুষ্ক ত্বককে ময়েশ্চারাইজ করতে কীভাবে ভিটামিন ই তেল ব্যবহার করা যাবে?


 সহজ উপায়:

 ভিটামিন ই এর জন্য ২থেকে ৩ টি ক্যাপসুল  থেকে তেল বের করে, এর কয়েক ফোঁটা মুখে ও ঘাড়ে ম্যাসাজ করুন।  সারারাত এই তেল ত্বকে লাগিয়ে রাখুন।  এর পর পরদিন সকালে ধুয়ে ফেলুন।  এটি শুষ্ক ত্বক থেকে মুক্তি পাওয়ার একটি দুর্দান্ত উপায়।


 ভিটামিন ই এবং গ্লিসারিন :

 এখানেও একই ২ থেকে ৩টি ভিটামিন ই ক্যাপসুলের তেল বের করে এতে কিছু গ্লিসারিন দিয়ে ভালো করে মিশিয়ে, মিশ্রণটি মুখে এবং ঘাড়ে লাগান।  কিছু ক্ষণ রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।  আপনি এটি প্রতি অন্য দিন ব্যবহার করতে পারেন।


 ভিটামিন ই এবং মধু :

২-৩টি ভিটামিন ই ক্যাপসুল তেল বের করে এতে ২ টেবিল চামচ মধু যোগ করুন।  এই মিশ্রণটি মুখে এবং ঘাড়ে লাগান।  এই মিশ্রণটি দিয়ে ত্বকে কিছুক্ষণ ম্যাসাজ করুন।  কিছুক্ষন পর জল দিয়ে ত্বক ধুয়ে ফেলুন।  

No comments:

Post a Comment

Post Top Ad