মহিলা হকি দলের জয় - Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata |

Breaking

Post Top Ad

Sunday, 31 July 2022

মহিলা হকি দলের জয়



কমনওয়েলথ গেমসে শনিবার মীরাবাই চানু প্রথম সোনা জিতিয়ে দেশকে গর্বিত করেছিলেন তেমনই ভারতীয় মহিলা হকি দল ওয়েলসকে ৩-১ গোলে হারিয়ে জয় নথিভুক্ত করেছে।


এর আগে শুক্রবার ঘানাকে ৫-০ গোলে হারায়  ভারতীয় মহিলা হকি দল।  ওয়েলসের বিরুদ্ধে খেলার আগেও নভজ্যোত কৌর করোনায় আক্রান্ত হয়েছেন।  


 শনিবার ওয়েলসের বিরুদ্ধে খেলার সময়, সবিতা পুনিয়ার নেতৃত্বে ভারতীয় মহিলা হকি দলের বন্দনা কাটারিয়া ২৬ এবং ৪৮ মিনিটে দুটি গোল, ২৮তম মিনিটে গুরজিত কৌর গোল করেন। আবার ওয়েলসের দলের ৪৫ মিনিটে, জেনা হিউজ একটি গোল করেন। এরপর ২রা আগস্ট ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় দল।


তবে ভারতীয় মহিলা টেবিল টেনিস দল মালয়েশিয়ার কাছে হারের মুখে পড়তে হয়েছিল।


No comments:

Post a Comment

Post Top Ad