অপেক্ষার অবসান! কড়া নিরাপত্তার ব্যবস্থার মধ্যে আজ থেকে শুরু ভগবান জগন্নাথদেবের রথযাত্রা। করোনার কারণে দু বছর বন্ধ থাকলেও এবার ভক্তদের অনুমতি দেওয়া হয়েছে রথযাত্রায় অংশগ্রহণের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহমেদাবাদে মঙ্গলা আরতি করে, সকল দেশবাসিকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন তিনি।
রথ বেরোনোর কারণ পুরাণ অনুসারে, ভগবান জগন্নাথের বোন একবার শহরটি দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তারপর জগন্নাথ এবং বলভদ্র তাদের বোন সুভদ্রাকে একটি রথে নিয়ে শহর দেখাতে রওনা হন। এ সময় তাঁরা গুন্ডিচা মাসির বাড়িতেও যান এবং সাত দিন থাকেন। সেই থেকে এখানে রথযাত্রা বের করার প্রথা রয়েছে।
জগন্নাথ পুরীর আদলে, আহমেদাবাদেও ভগবান জগন্নাথের ১৪৫ তম রথ যাত্রা বের করা হয়। এই যাত্রার বিশেষত্ব হল রথযাত্রায় প্রথমে ১৭টি হাতি, ১০১টি ট্রাক ভগবান জগন্নাথের বিভিন্ন মূর্তি নিয়ে প্রদর্শন করা হয়।

No comments:
Post a Comment