দুপুরে অতিথি আসতে চলেছে, আমিষ পদের সাথে নিরামিষ পদ রাখার ইচ্ছে করলে বানিয়ে নিন টমেটো পনির। জেনে নেওয়া যাক -
উপকরণ :
১০ গ্রাম মাখন
আদা-রসুন পেস্ট
আধ কাপ জল
টমেটো পিউরি
লবন
চিলি ফ্লেক্স
পনির কিউবস
আধ কাপ দুধ
এক চিমটি চিনি
গরম মশলা
পদ্ধতি :
প্রথমে প্যানে মাখন দিয়ে তাতে আদা রসুনের পেস্ট দিয়ে নেড়ে, আধ কাপ টমেটো পিউরি দিয়ে নাড়ুন তারপর জল মেশান। কষা হলে পনিরের ছোট কিউব দিয়ে মেশানোর পর, নুন, চিনি পরিমান অনুযায়ী দিয়ে চিলি ফ্লেক্স, আধ কাপ দুধ ও জল দিয়ে ফুটতে দিন।
নাবামার আগ দিয়ে গরম মসলা দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

No comments:
Post a Comment