কুলচা খেতে মন চাইলে ঝটপট বানিয়ে ফেলুন এটি। জানেন কী হায়দ্রাবাদের নিজাম কুলচা খেতে খুবই পছন্দ করতেন। চলুন জেনে নেই এর রেসিপি -
কুলচা উপকরণ :
ময়দা-১ কাপ
গমের আটা - ১ কাপ
বেকিং সোডা - চা চামচ
চিনি - ১চা চামচ
দই- আধ বাটি
লবণ - স্বাদ অনুযায়ী
স্টাফিংয়ের জন্য:
সেদ্ধ আলু - ৪-৫ টুকরো
কাঁচা লঙ্কা - ১ চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো - আধ চা চামচ
আমচুর গুঁড়ো - আধ চা চামচ
গরম মসলা গুঁড়ো - আধ চা চামচ
ধনে - ২ টেবিল চামচ
পদ্ধতি :
প্রথমে একটি পাত্রে আটা এবং ময়দা ছেঁকে তাতে দই, বেকিং সোডা, বেকিং পাউডার, লবণ, চিনি, তেল ও হালকা গরম জল দিয়ে মেখে নিন।
মাখার পর কিছু ক্ষণ ঢেকে রাখুন। তারপর আলু স্টাফিং তৈরি করতে সেদ্ধ আলু খোসা ছাড়িয়ে ম্যাশ করে আলুতে লবণ, কাঁচা লঙ্কা কুচি, আদা, ধনে গুঁড়ো, আমের গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, গরম মসলা এবং ধনে পাতা দিয়ে মেখে নিন।
এবার ময়দার গোল বল তৈরি করে, এই বলের ভেতরে আলুর পুর ভরে ওভেনে ২ মিনিট বেক করে নিন। হয়ে গেলে পরিবেশন করুন।

No comments:
Post a Comment