অধিনায়ক শিখর ধাওয়ানের নতুন ভিডিও ভাইরাল - Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata |

Breaking

Post Top Ad

Tuesday, 29 November 2022

অধিনায়ক শিখর ধাওয়ানের নতুন ভিডিও ভাইরাল



সম্প্রতি নতুন ভিডিও পোস্ট করেছেন ওয়ানডে দলের অধিনায়ক শিখর ধাওয়ান। যদিও তিনি মাঝে মাঝেই মজার ভিডিও শেয়ার করেন নিজের ইন্সট্রাগ্রাম একাউন্ট-এ।


এবারে পোস্ট করা ভিডিওটি দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মাকে নিয়ে।


নিউজিল্যান্ড সফরে যুজবেন্দ্র চাহালকে একসঙ্গে বেশ কয়েকটি ব্যাগ নিয়ে যেতে দেখা যায়। আর  তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মাকে শুধু একটি ট্রলি ব্যাগ ধরে হাঁটতে দেখা যায়।  এই নিয়েই ভিডিও করেন শিখর ধাওয়ান।  ভিডিওর শুরুতে শিখর বলেন, “ইউজির সত্য প্রকাশ!  দেখুন, ইউজি এখানে একজন পোর্টার হিসাবে কাজ করছেন। একজন ব্যক্তি কত ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছে। এবার পেছন থেকে আসেন যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মা।


ধনশ্রী যদিও বলেন, আমার পায়ে অনেক ব্যাথা, নইলে পুরো ভার আমি নেই।  শিখর ধাওয়ানের প্রশ্নে ধনশ্রী বলেন, যুজবেন্দ্র চাহালকে শক্তিশালী হতে । 


   ধনশ্রী ভার্মা পেশায় একজন নৃত্যশিল্পী। শুটিং চলাকালীন ধনশ্রীর পায়ে চোট লাগে এরপর পায়ে অস্ত্রোপচারও করা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad