মহিলাকে উত্ত্যক্ত করার চেষ্টায় গ্রেফতার দুই - Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata |

Breaking

Post Top Ad

Thursday, 1 December 2022

মহিলাকে উত্ত্যক্ত করার চেষ্টায় গ্রেফতার দুই



মুম্বাইয়ে ইউটিউবে লাইভ স্ট্রিম শুরুর সময় দক্ষিণ কোরিয়ার এক মহিলাকে শ্লীলতাহানি করার চেষ্টায় দুজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। যদিও পুলিশ জানিয়েছে যে তারা এই বিষয়ে কোনও অভিযোগ পাননি।


আদিত্য নামে একজন টুইটার ব্যবহারকারী এই ভিডিওটি শেয়ার করেছেন যাতে দেখা যায় লাইভ স্ট্রিমিং-এর সময় ওই যুবক হঠাৎ ওই মহিলার খুব কাছাকাছি চলে আসে। তারপর মহিলার হাত ধরে টানাটানি শুরু করে। ওই মহিলা প্রতিবাদ করলেও কথা শুনছেন না ওই যুবক। মহিলাটি ঘটনাস্থল ত্যাগ করতে শুরু করলে ওই যুবক তার এক বন্ধুসহ মোটরসাইকেলে আসে। তিনি মহিলাকে বাড়িতে ছেড়ে আসার প্রস্তাব দেয় ওই যুবক। কিন্তু মহিলাটি ভাঙা ইংরেজিতে তার প্রস্তাব প্রত্যাখ্যান করে।

No comments:

Post a Comment

Post Top Ad