গ্লোয়িং স্কিনের সিক্রেট - Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata |

Breaking

Post Top Ad

Thursday, 1 December 2022

গ্লোয়িং স্কিনের সিক্রেট



বিয়ের সিজনে নিজেকে সবথেকে সুন্দর সুন্দর ও গ্লোয়িং স্কিনের জন্য  শসার প্রাকৃতিক ফেসিয়াল ব্যবহার করতে পারেন। কী কী লাগবে কার কীভাবে করতে হবে চলুন জেনে নেই-


 মুখের টোনার:

     শসা- ১টি

     লেবু- ১টি

পদ্ধতি :

শসার রস ছেঁকে বের করে নিন। একটি বাটিতে শসা ও লেবুর রস ভালো করে মিশিয়ে তুলোর বলের সাহায্যে এই টোনারে ডুবিয়ে মুখে বৃত্তাকার গতিতে ২ মিনিটের জন্য প্রয়োগ করুন।  

 

 শসা স্ক্রাব:

     শসা- ১টি

     লেবু- ১টি

     চিনি - ১ টেবিল চামচ


পদ্ধতি :

একটি বাটিতে চিনি, লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এতে শসার রস দিয়ে ভালোভাবে মিশিয়ে মুখে লাগিয়ে ভালো করে ঘষুন।  তারপর মুখ জল দিয়ে ধুয়ে ফেলুন।

 

 শসার ফেসপ্যাক:


     শসার রস - ২টেবিল চামচ

     গোলাপ জল - ১ চা চামচ

     মুলতানি মাটি - ২ টেবিল চামচ


পদ্ধতি :

 একটি বাটিতে মুলতানি মাটির সাথে শসার রস, গোলাপ জল মেশান।  তারপর এটি মুখে লাগান।  কিছুক্ষণ পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।

No comments:

Post a Comment

Post Top Ad