মিলবে ছুটি, তাড়াতাড়ি সুস্থ হওয়ার কামনা ঋষভ পন্তকে - Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata |

Breaking

Post Top Ad

Monday, 30 January 2023

মিলবে ছুটি, তাড়াতাড়ি সুস্থ হওয়ার কামনা ঋষভ পন্তকে



এলো খুশির খবর, গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া তারকা ব্যাটস ম্যান ঋষভ পন্তকে তাড়াতাড়ি  হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।তিনি মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন।


বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন প্রথম অস্ত্রোপচার সফল হয়েছে।  চলতি সপ্তাহেই তাকে ছেড়ে দেওয়া হবে।তবে এখনই তাঁকে খেলায় নেওয়া হবে না। মেডিকেল তথ্য অনুযায়ী মাঠে ফিরতে তার ৮ থেকে ৯ মাস সময় লাগতে পারে।


বিসিসিআই সূত্র জানিয়েছে, এক মাসের মধ্যে তার আরও একটি অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।  এই ডাক্তাররা সিদ্ধান্ত নেবেন অন্য অস্ত্রোপচার করবেন কি না। 

No comments:

Post a Comment

Post Top Ad