শীতের সন্ধেয় রাজমা চাট খেলে মন চাঙ্গা হয়ে যাবে। চলুন তবে রাজমা চাটের রেসিপি দেখে নেই-
উপকরণ:
১ কাপ কাটা লাল রাজমা
১টি ক্যাপসিকাম
১/৪কাপ সেদ্ধ ভুট্টা
১/৪চা চামচ গোল মরিচ
১ চা চামচ লেবুর রস
২টেবিল চামচ কাটা ধনে পাতা
১টি পেঁয়াজ
১ টি গাজর
প্রয়োজন অনুযায়ী লবণ
১/৪চা চামচ চাট মসলা
১টি কাঁচা লংকা
পদ্ধতি :
সব সবজি কেটে এতে লবণ, কালো গোলমরিচ গুঁড়ো , চাট মসলা এবং লেবুর রস দিয়ে ভালভাবে মেশান। এবার এতে সেদ্ধ করা রাজমা, ভুট্টা দিয়ে ভালভাবে টস করুন। কাটা ধনে দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

No comments:
Post a Comment