গভীর ঘুম স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে। কিন্তু ব্যস্ত জীবনযাত্রার কারণে আমরা অনেক চাপের মধ্যে থাকি। অস্বাস্থ্যকর জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের কারণে আমাদের ঘুমের মান খারাপ হয়। এ কারণে আমরা অনেক রোগের শিকার হই। এর মধ্যে রয়েছে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মতো রোগ। কিছু ভালো অভ্যাস গ্রহণ করে ঘুমের মান উন্নত করা সম্ভব। কী সেই অভ্যেস চলুন জেনে নেই-
সম্প্রতি লাইফস্টাইল কোচ লুক কৌতিনহো তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন। এই পোস্টে,বলা হয়েছে যে আমাদের প্রতিদিন সকালে ১০ মিনিট সূর্যালোক নিতে।
তিনি বলেন, আমরা যখন সূর্যের আলো নিই, তখন সার্কাডিয়ান রিদম ঠিকঠাক কাজ করে। এর ফলে আমাদের শরীর দিন ও রাতের সঠিক সময় জানতে পারে। সূর্যের আলো নিলে শরীর ভিটামিন ডি পায়। এটি মেলাটোনিন হরমোন তৈরি করে। তাতে আমাদের ভালো ঘুম পেতে সাহায্য করে।
যাদের মেলাটোনিন হরমোনের মাত্রা কম থাকে। অনিদ্রার সমস্যায় ভুগছেন তাঁদের এই সূর্যের আলো নেওয়া দরকার।
দিনে ১০ থেকে ৩০ মিনিটের জন্য সূর্যের আলো নিতে হবে। তবে ত্বক সংক্রান্ত সমস্যায় ভুগছেন এমন লোকেদের সূর্যের আলো এড়িয়ে চলা উচিৎ।

No comments:
Post a Comment