কেন ট্রোলড হলেন আবদু রোজিক? - Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata |

Breaking

Post Top Ad

Monday, 30 January 2023

কেন ট্রোলড হলেন আবদু রোজিক?



'বিগ বস ১৬'-থেকে বেরিয়ে গেছেন আবদু রোজিক। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি।সারা বিশ্বে আবদুরের ফ্যান ফলোয়িং থাকা সত্ত্বেও সাম্প্রতিক ভিডিওর কারণে তাজিকিস্তানের বাসিন্দা ও গায়ক আবদু বাজেভাবে ট্রোল হলেন।


১৯ বছর বয়সী আবদু রোজিক তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন।  ভিডিওতে দেখা যাচ্ছে, বাথটাবে বসে কাপড় ধুচ্ছেন আর 'পেয়ার' গানটিও গাইছেন। 


এর পাশাপাশি ভিডিওতে দেখা যায়, আবদু রোজিক বাথটাবের কল খুলে ফেলে রেখেছেন, যার কারণে প্রচুর জলের অপচয় হচ্ছে। যা নিয়ে তাঁকে অনেক সমালোচনার শিকার হতে হয়।


আবদু রোজিককে বলিউড অভিনেতা সালমান খানের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতে দেখা যাবে বলে আলোচনা করা হচ্ছে।  খবর রয়েছে যে তিনি 'বিগ ব্রাদার্স ইউকে'-এর নতুন সিজনের জন্য একটি প্রস্তাবও পেয়েছেন এবং তিনি এই প্রস্তাবটি গ্রহণও করেছেন।


No comments:

Post a Comment

Post Top Ad