'পাঠান'-এর সাফল্যে খুশি সব মহল।বর্তমানে 'পাঠান' এখন লাইমলাইটে। টুইটারে এসআরকে সেশনের সময় পাঠান নিয়ে নানা বিধ প্রশ্নের জবাব দেন কিং খান। পাঠানের কোনও প্রমোশন কেন করা হয়নি? টুইটারে এসআরকে সেশনের সময় এক অনুরাগী এই প্রশ্ন করলে,শাহরুখ খান তার জবাব দিয়েছেন নিজস্ব স্টাইলে।
এই প্রশ্নে শাহরুখ খান বলেছেন- 'আমি ভেবেছিলাম সিংহ যদি ইন্টারভিউ না দেয়, তবে এবারও দেবো না। বনে এসে দেখে যাও।'
'পাঠান' ছবিতে শাহরুখ খানের সিক্স প্যাক অ্যাবস নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। টুইটারে আরেক অনুরাগী শাহরুখ খানকে জিজ্ঞাসা করেন, 'জওয়ান এবং ডংকিতেও এই অ্যাবস দেখা যাবে?' এ বিষয়ে শাহরুখ খান ইতিবাচক জবাব দেন।

No comments:
Post a Comment