মহিলাকে গানের অফার অভিনেতার - Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata |

Breaking

Post Top Ad

Sunday, 29 January 2023

মহিলাকে গানের অফার অভিনেতার



বলিউড অভিনেতা সোনু সুদের উদারতার গল্প সম্ভবত সারা দেশে সুপরিচিত, অনেকবার তিনি  টুইটের মাধ্যমেও তার অনুরাগীদের মন জয় করেছেন।  তিনি আবারও সেই উদারতার পরিচয় দিলেন। 


সম্প্রতি তিনিএকজন মহিলাকে সিনেমাতে গান গাওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। সেই মহিলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।


   এই ভিডিওতে দেখা যায় যে এক মহিলা রান্নাঘরে রুটি সেঁকছেন।  এ সময় ওই মহিলার মেয়ে রান্নাঘরে প্রবেশ করে, সে সময় মহিলাটি গান গুনগুন করছেন।


 মেয়ে তাঁর মাকে গান গাওয়ার জন্য অনুরোধ করেন। অনিচ্ছার সত্ত্বেও ওই মহিলাটি কিশোর কুমারের সুপারহিট গান 'মেরে নয়না সাওয়ান ভাদো' গুনগুন করে শোনান।  


 এর পরে, অভিনেতা সোনু সুদকে এই ভাইরাল ভিডিওটি দেখতে দেখা যায় এবং তিনি অবিলম্বে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, সিনেমায় গান গাওয়ার জন্য নম্বর চান তিনি।  এই প্রথম নয় যে সোনু সুদ করোনার সময়ও অনেকে সাহায্য করতে দেখা গিয়েছিল।  

No comments:

Post a Comment

Post Top Ad