দক্ষিণ ও বলিউড অভিনেত্রী পূজা হেগড়ে-এর ভাই ঋষভ হেগড়ে ২৯শে জানুয়ারী । সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন প্রেমিকা শিবানী শেঠিকে। অভিনেত্রী তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তার ভাইয়ের বিয়ের অনেক ছবি শেয়ার করেছেন।
পূজার ভাইয়ের বৌ ডাবল টোনের সিল্ক শাড়ির সাথে হীরার গয়না পড়ে ছিলেন। আর ভাই ঋষভ সাদা স্যুটে সুদর্শন লাগছিল।
আর পূজা একটি জাফরান রঙের সিল্কের শাড়ি পরেছিলেন যাতে সোনার কাজ করা হয়েছিল। সাথে এমব্রয়ডারি করা ব্লাউজ ছিল। পোল্কি গয়নায় মধ্যে ছিল নেকপিস, ম্যাচিং কানের দুল, টিকলি এবং দু স্তরের কোমরবন্ধনী। কপালে টিপ, চকচকে আইশ্যাডো, হাইলাইট করা গাল,আর চুলে গজরায় খুব মার্জিত দেখাচ্ছিল অভিনেত্রীকে।
পূজা হেগড়েকে তার ভাইয়ের বিয়েতে অনেক আনন্দ উপভোগ করতে দেখা গেছে।প্রতিটি আচার-অনুষ্ঠানে তাকে তার ভাইয়ের সাথে দেখা গেছে।
শীঘ্রই সালমান খানের বিপরীতে 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতে দেখা যাবে পূজা হেগড়েকে। এর বাইরেও দারুণ সব ছবি রয়েছে অভিনেত্রীর হাতে।

No comments:
Post a Comment