অভিনেত্রী হুমা কুরেশিকে কী বললেন এই অভিনেতা? - Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata |

Breaking

Post Top Ad

Sunday, 29 January 2023

অভিনেত্রী হুমা কুরেশিকে কী বললেন এই অভিনেতা?



টিভির জনপ্রিয় শো কপিল শর্মার 'দ্য কপিল শর্মা শো'-এ 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এর তারকারা এসেছিলেন। প্রতিবারের মতো এ বারও কমেডিয়ান কপিল শর্মাকে হাসি মজা করতে দেখা যায়। যেহেতু অভিনেত্রী হুমা কুরেশিও কপিল শর্মার শোতে হাজির হয়েছিলেন, তাই তাঁর সাথেও কপিল শর্মাকে সম্পূর্ণ ফ্লার্ট করতে দেখা যায়।


এরই মাঝে অভিনেতা মনোজ বাজপেয়ী মজা করতে করতে বলেন , “এই পরিবারে একটি মেয়ে আছে হুমা কুরেশি যে সুন্দরী, কিন্তু তাঁর বিয়ে হচ্ছে না। পারছে না।  কিন্তু কিছু ছেলে আছে যারা চেষ্টা চালাচ্ছে। " যদিও কিছু ছেলে বলতে অভিনেতা মনোজ বাজপেয়ী কপিল শর্মাকে ইঙ্গিত করেন। আর এই কথা শুনে সবাই হাসিতে ফেটে পড়ে।


এর জবাবে অভিনেত্রী জানান কিন্তু কপিল তো ২টো বাচ্চার বাবা। এর প্রতিক্রিয়া দিতে অভিনেতা বলেন তাই বলে কী কপিলের শর্মার কোনও খামতি তো নেই। আর কপিল শর্মা বলেন তাতে কী বাচ্চারা জানে নাকি তাদের বাবা বিবাহিত? 


আবারও এই কথা শুনে সকলের হাসি বাঁধ ভেঙ্গে যায়।


হুমা কুরেশি তার ক্যারিয়ার শুরু করেছিলেন 'গ্যাংস অফ ওয়াসেপুর' দিয়ে।  তিনি তখন এতটাই খ্যাতি পেয়েছিলেন যে বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় স্থান করে নেন।

No comments:

Post a Comment

Post Top Ad