নতুন বছর উদযাপন করার সময় বিশাল জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে। বেঙ্গালুরু পুলিশের লাঠিচার্জের ভিডিও সামনে এসেছে। পুরুষের তুলনায় মহিলার সংখ্যা ছিল কম।
পুলিশের তরফে বলা হয়েছে যে, বেঙ্গালুরুর কোরামঙ্গলায় ইভটিজিং-এর কিছু ঘটনার পর ভিড় নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করতে হয়েছিল।
একজন পুলিশ আধিকারিক বলেছেন, পাবের বাইরে দাঁড়িয়ে থাকা লোকেরা ভেতরে নর্তকীদের দিকে তাকিয়ে সিটি মারছিলো, ভোররাত থেকে হাজার হাজার লোক এমজি রোডে জড়ো হয় আর সেই ভীড়ের জন্য যান চলাচলে সমস্যা সৃষ্টি হয় । বিশাল জনতা নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে পুলিশ লাঠিচার্জ করে।

No comments:
Post a Comment