হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এসব এলাকায় - Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata |

Breaking

Post Top Ad

Wednesday, 1 March 2023

হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এসব এলাকায়



গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরমের পর ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি মন ভালো করে দিয়েছে উত্তর ভারতের লোকেদের। 


বুধবার উত্তর-পশ্চিম দিল্লি, দক্ষিণ-পশ্চিম দিল্লি এবং দিল্লি-এনসিআরের পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আর হিমাচল, জম্মু কাশ্মীর এবং লাদাখ অঞ্চলে বৃষ্টি এবং তুষারপাতের বিষয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।


আবহাওয়া দফতর জানিয়েছে যে বৃহস্পতিবার এবং শুক্রবার পাঞ্জাব ও উত্তরাখণ্ডেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, সিকিম, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরাখণ্ডে তুষারপাতের বিষয়ে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। 


No comments:

Post a Comment

Post Top Ad