ক্রিসমাসে পার্টি করার আনন্দে যে ভুল কখনই নয় - Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata |

Breaking

Post Top Ad

Monday, 13 December 2021

ক্রিসমাসে পার্টি করার আনন্দে যে ভুল কখনই নয়


ক্রিসমাস মানেই প্রচুর মজা, প্রচুর আনন্দ তার সাথে শুভেচ্ছা বার্তার দেওয়া-নেওয়া ও প্রচুর পার্টি করা। এছাড়াও রয়েছে রাত জাগা, গিফট দেওয়া ও গিফট পাওয়া। কিন্তু আনন্দ-উৎসবের এই মরসুমে ভুলে গেলে চলবে না, যে ইতিমধ্যেই বিশ্বে থাবা বসিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। আর এটা ডেল্টা‌র থেকেও দ্রুত ছড়িয়ে পড়ছে বলে সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই ক্রিসমাস পার্টি তো অবশ্যই হবে, কিন্তু সর্তকতা অবলম্বন করে।


মুখে মাস্ক লাগাতে ভুলবেননা  বাইরে যেখানেই যাবেন স্যানিটাইজার নিয়ে যাবেন ঘনঘন  হাতে স্যানিটাইজার লাগাবেন। দূরত্ব বজায় রাখবেন, ভীড় এড়িয়ে চলবেন।


কারণ আমাদের ভুলে গেলে চলবে না করোনার কারণে সৃষ্টি হওয়া সেই আতঙ্কের কথা। করোনার সেই ভয়াবহ রূপের কথা। করোনার সেই রেশ এখনও যায়নি, তার আগেই আবার এসে হাজির হয়েছে এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্র। দেশের নানা জায়গায় এখন অল্প অল্প করে উঁকি দিচ্ছে ওমিক্রন। শেষ পাওয়া খবর অনুযায়ী, দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৩৮ জন।


তাই এখন থেকেই যদি সর্তকতা অবলম্বন না করা হয়, তবে এই ওমিক্রন করোনার মতই আবারও  মাথাচাড়া দিয়ে উঠবে। তাই যা করবেন সর্তকতা অবলম্বন করেই। পার্টি করুন, তবে বাড়িতেই। কারণ জীবন আগে। জীবনই যদি না থাকে তাহলে সব শেষ। 


এককথায়, "পরম রত্ন এই জীবন, সাজিয়ে রেখো সযত্নে, হারিয়ে যেন না যায়, সবটাই এখন তোমার হাতে।"

No comments:

Post a Comment

Post Top Ad