নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর - Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata |

Breaking

Post Top Ad

Saturday, 1 January 2022

নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর



প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২২ সালের প্রথম দিনে শুভেচ্ছা জানিয়েছে এবং আশা প্রকাশ করেছেন যে নতুন বছর সবার জন্য প্রচুর আনন্দ এবং সুস্বাস্থ্য নিয়ে আসবে।

প্রধানমন্ত্রী মোদী ট্যুইট করে বলেন "শুভ ২০২২! এই বছরটি সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও সুস্বাস্থ্য। আমরা যেন অগ্রগতি ও সমৃদ্ধির নতুন উচ্চতা অতিক্রম করতে পারি এবং আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন পূরণের জন্য আরও কঠোর পরিশ্রম করতে পারি।"

এছাড়া উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ সকালে জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল এবং নীতিন গড়করি অন্যান্যদের মতোই দেশকে ২০২২ সালের নববর্ষে শুভেচ্ছা জানিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad