বাইক চুরির অভিযোগে গ্রেফতার ১ - Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata |

Breaking

Post Top Ad

Wednesday, 2 March 2022

বাইক চুরির অভিযোগে গ্রেফতার ১



২৭শে ফেব্রুয়ারী এনজেপি স্টেশনের বাইরে স্কুটি রেখে স্টেশনে যান শিলিগুড়ি রাধাগবিন্দ মন্দিরের কর্মী দেবাশীস দে। মিনিট খানেক পরে এসে দেখেন তার স্কুটিটি চুরি গেছে। অনেক খোজাখুজির পর তিনি ২৮শে ফেব্রুয়ারী এনজেপি থানায় চুরি সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করেন।


অভিযোগের ভিত্তিতে এক অভিযুক্তকে গ্রেফতার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।অভিযুক্তের নাম বিজয় সাহা। বাড়ি মমতাপাড়ায়। 


পুলিস সূত্রে জানা গেছে এর আগেও বাইক চুরির অভিযোগে গ্রেফতার হয়েছিল বিজয় সাহা।সেই কারনে পুলিশের অনুমান অভিযুক্তই এই বাইক চুরির সঙ্গে যুক্ত।সেই কারনে তদন্তের স্বার্থে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে ৩ দিনের রিমান্ডের আবেদন জানানো হয় আদালতের কাছে।

No comments:

Post a Comment

Post Top Ad