ইউক্রেনের তৃতীয় বৃহত্তম শহর ওডেসার একটি বিমানবন্দরের রানওয়ে রাশিয়ার রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার ইউক্রেনের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। টেলিগ্রামের একটি পোস্টে, ইউক্রেনের 'অপারেশনাল কমান্ড সাউথ' বলেছে যে রকেট হামলার পর ওডেসার রানওয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
সেনাবাহিনীর সূত্রের খবর অনুযায়ী ইউক্রেনের সংবাদ কমিটি ইউএনআইএএন জানিয়েছে, স্থানীয় প্রশাসন মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছে। ওডেসায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওডেসার আঞ্চলিক গভর্নর বলেছেন, রুশ-অধিকৃত ক্রিমিয়া থেকে রকেটগুলো ছোড়া হয়েছে। তিনি বলেন, কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুদ্ধ শুরুর পর থেকে মস্কো ইউক্রেন থেকে ১০ লাখেরও বেশি মানুষকে সরিয়ে ফেলা হয়েছে।
লাভরভ বলেছেন যে এই সংখ্যার মধ্যে ৩০০জনেরও বেশি চীনা নাগরিক রয়েছে।

No comments:
Post a Comment