ফল সবজি অনেকদিন সতেজ থাকবে যেভাবে - Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata |

Breaking

Post Top Ad

Thursday, 29 September 2022

ফল সবজি অনেকদিন সতেজ থাকবে যেভাবে



 ফল এবং সবজি কিনে আনলে অনেক সময় বেশী দিন তা সতেজ থাকে না। সেই সতেজতা হারিয়ে যায়। কার্য ক্ষেত্রে রোজ বাজারে যাওয়া সম্ভব নয়। তাই অনেকেই বেশী করে  ফল এবং সবজি কিনে আনেন। তাহলে এই টিপস ফল এবং সবজিতে সতেজতা বজায় রাখতে সাহায্য করবে -

 ধনেপাতা:

 ধনেকে তাজা রাখতে ঠাণ্ডা জলে এই পাতা ডুবিয়ে রাখুন।  এর জন্য এগুলো ফ্রিজে রাখার দরকার নেই।


 কলা:

  কলার চারপাশে অ্যালুমিনিয়াম ফয়েল বা পলিথিন মুড়ে রেখে দিলে কলা তাজা থাকবে।


 লেবু:

 লেবুকে তাজা রাখতে জিপলক পাউচ বা যেকোনও পলিথিনে ভালোভাবে গিঁট দিয়ে ফ্রিজে রেখে দিন।  এতেও লেবু অনেকদিন সতেজ থাকবে।


পেঁয়াজ :

  আলু ও পেঁয়াজ একসাথে কখনই রাখতে নেই।  কারণ আলু থেকে নির্গত রাসায়নিক পেঁয়াজ নষ্ট করতে পারে। তাই পেঁয়াজকে আলাদা রাখুন।

No comments:

Post a Comment

Post Top Ad