শিশুরা খুব চঞ্চল হয়। তাই ওরা চোটও বেশী পায়। আবার অনেক সময় তাদের নানা কারণ বশত নরম চামড়া পুড়ে যায় বা মুখে ঘা হয়। তখন প্রাথমিক চিকিৎসার জন্য এই ঘরোয়া উপায় কখনও প্রয়োগ করা উচিৎ নয়, এতে বাড়তে পারে সমস্যা-
মাখন:
হঠাৎ জ্বলে গেলে গায়ে কখনও মাখন লাগান উচিৎ নয়। এতে বাড়তে পারে সমস্যা। এর বদলে ঠাণ্ডা জল আরাম দেবে।
মুখের ঘা হলে :
পুড়ে গেলে টুথপেস্ট লাগানো যায়, কিন্তু এই টুথপেস্ট মুখের ঘা দূর করতে পারে না। কারণ টুথপেস্টে উপস্থিত মেন্থল উপশম দেওয়ার পরিবর্তে ক্ষতকে আরও বাড়িয়ে তোলে। তাই মুখের ঘায়ের জন্য এর ব্যবহার না করাই ভালো।

No comments:
Post a Comment