লাড্ডু হল গণেশের প্রিয় মিষ্টি। এই পূজোর দিনে বানিয়ে নিতে পারেন বেসনের লাড্ডু। বেসনের লাড্ডু তৈরি করা খুবই সহজ। জেনে নেওয়া যাক রেসিপি -
উপকরণ:
৫০০ গ্রাম বেসন এবং
৫০০ গ্রাম চিনির গুঁড়ো
৪০০ গ্রাম ঘি
৪ চামচ সুজি
১০-১২টি কাজু বাদাম
১০-১২ বাদাম
রেসিপি:
প্যানে বেসন দিয়ে এতে ঘি মেশিয়ে উচ্চ আঁচে বেসন ভেজে কিছুক্ষণ পর, আঁচ কমিয়ে মাঝারি করে বেসন নাড়তে থাকুন।
বাদামী হয়ে গেলে গ্যাস বন্ধ করে নাড়তে থাকুন যতক্ষণ না কড়াই ঠাণ্ডা হয়, না হলে বেসন নিচে থেকে পুড়ে যাবে।
এবার একটি প্যানে ২ চামচ ঘি দিয়ে সুজি ভেজে নিয়ে বেসনে মিশিয়ে, এতে চিনির গুঁড়ো এবং কাজুবাদাম ও বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে লাড্ডু বানিয়ে নিন।

No comments:
Post a Comment