মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে পাকিস্তানে। রবিবার দক্ষিণ পশ্চিম পাকিস্তানের লাসবেলা জেলার বেলা এলাকায় একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস খাদে পড়ে যাওয়ায় ৩৯ জন নিহত , এবং ৪ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে । চলছে ত্রাণ ও উদ্ধার কাজ। তথ্যমতে, লাসবেলার কাছে ইউ-টার্ন নেওয়ার সময় দ্রুতগতির কারণে বাসটি সেতুর খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে পরে খাদে পড়ে যায়। খাদে পড়ে গাড়িতে আগুন ধরে যায়। একজন আধিকারিক জানিয়েছেন, এক শিশু ও এক নারীসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে।

No comments:
Post a Comment