বোন ও কর্মীদের মাঝে তেরঙ্গা উত্তোলন করলেন রাহুল গান্ধী - Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata |

Breaking

Post Top Ad

Sunday, 29 January 2023

বোন ও কর্মীদের মাঝে তেরঙ্গা উত্তোলন করলেন রাহুল গান্ধী



শ্রীনগরের লাল চকে তেরঙ্গা উত্তোলন করলেন  কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তেরঙ্গা উত্তোলনের সময় তাঁর সাথে ছিলেন কংগ্রেস কর্মীরা ও বোন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও।    কংগ্রেস কর্মীদের মধ্যে এ সময় প্রচন্ড উৎসাহ দেখা যায়।


   লাল চকের আশেপাশের পুরো এলাকাটি সিল করে দেওয়া হয়েছে এদিন বিকেল ৫টায় সাংবাদিক সম্মেলন করবেন রাহুল গান্ধী।


লাল চকের পরে, ভারত জোড় যাত্রা শহরের বুলেভার্ড এলাকায় নেহেরু পার্কের দিকে যাবে, এই পদযাত্রা ৩০শে জানুয়ারি শেষ হবে।  


 তথ্য অনুসারে, সোমবার, রাহুল গান্ধী শ্রীনগরের এমএ রোডে কংগ্রেসের সদর দফতরে তেরঙ্গা উত্তোলন করবেন, তারপরে এসকে স্টেডিয়ামে একটি জনসভা অনুষ্ঠিত হবে।  এই জনসভায় ২৩টি বিরোধী দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।


No comments:

Post a Comment

Post Top Ad