ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ রবিবার সন্ধ্যে ৭:৩০ টায় লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে হবে।এ পর্যন্ত ৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা হয়েছে এই মাঠে।
এই মাঠে টসে জেতা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এ পর্যন্ত এই মাঠে অনুষ্ঠিত সমস্ত টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে, শুধুমাত্র প্রথম ব্যাট করা দলই জিতেছে।
এই উইকেটে যে দল আগে ব্যাট করছে তারাই বেশী সাহায্য পেয়েছে। এই মাঠে ম্যাচ যত এগোয়, এখানকার উইকেট মন্থর হয়ে যায় এবং ব্যাটিংয়ে সমস্যা তৈরি করে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়াকে ২১ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এই সিরিজে নিউজিল্যান্ড ১-০ তে এগিয়ে আছে। আজকের ম্যাচেও যদি ভারত হারে, তাহলে সিরিজটা কিউই দলের হাতে চলে যাবে।

No comments:
Post a Comment