এই কিছুদিন আগে অভিনেত্রী আথিয়া শেট্টির বিয়ে হল তারকা ব্যাটস ম্যান কে.এল. রাহুলের সাথে। তাঁর এই লেহেঙ্গা ডিজাইন করেছেন বিখ্যাত ডিজাইনার অনামিকা খান্না। আসুন জেনে নেই কীভাবে তৈরি হয়েছে এই লেহেঙ্গা-
জানেন কী এই লেহেঙ্গাটি তৈরি করতে প্রায় ১০,০০০ ঘন্টা সময় লেগেছে? অর্থাৎ এই লেহেঙ্গা তৈরি করতে সময় লেগেছে প্রায় ৪১৬ দিন। আথিয়া তার বিয়ের জন্য লাল লেহেঙ্গার পরিবর্তে প্যাস্টেল রঙের লেহেঙ্গা বেছে নিয়েছিলেন।
আথিয়ার ব্লাশ পিঙ্ক চিকঙ্কারি লেহেঙ্গাটিতে ফ্লোরাল এমব্রয়ডারি করা হয়েছে যা এই লেহেঙ্গার সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে। ডিজাইনার এই লেহেঙ্গায় খুব সূক্ষ্ম হাতের কাজ করেছেন।
এই লেহেঙ্গা হাতে বোনা। এতে সিল্কে জরদোজি ও জালির কাজ করা হয়েছে। আথিয়া এই লেহেঙ্গার সঙ্গে ফুলহাতা ব্লাউজ পরেছেন। এই ব্লাউজে রয়েছে সুইটহার্ট নেকলাইন রয়েছে। এই লেহেঙ্গার দোপাট্টা সিল্কের অর্গানজা দিয়ে তৈরি।
.jpeg)
No comments:
Post a Comment