চন্দন ত্বকের জন্য খুবই উপকারী। এটি ত্বকের অনেক সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে। চন্দন কাঠের অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-সেপটিক এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। চলুন জেনে নেওয়া যাক কী কী উপায়ে চন্দন ব্যবহার করতে পারেন-
চন্দন এবং রোজ ওয়াটার ফেস প্যাক:
একটি পাত্রে ১ থেকে ৪ চামচ চন্দন গুঁড়ো নিয়ে এতে গোলাপ জল মেশান। এবার পেস্টটি মুখে এবং ঘাড়ে লাগান। কিছুক্ষণ থাকতে দিন। এর পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ থেকে ৩ বার এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন।
চন্দন ও হলুদের ফেসপ্যাক:
একটি পাত্রে ১ থেকে ২চামচ চন্দন গুঁড়ো, এক চিমটি হলুদ গুঁড়ো নিয়ে এতে জল দিয়ে মিশিয়ে মুখে ও ঘাড়ে লাগান। এটি ১৫ মিনিটের জন্য রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ থেকে ৩ বার এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন।
চন্দন এবং অ্যালোভেরার ফেসপ্যাক:
এতেও তাই। একটি পাত্রে ১ থেকে ২ চামচ চন্দন পাউডার ও অ্যালোভেরার নিয়ে মিশিয়ে প্যাকটি মুখের পাশাপাশি ঘাড়ে লাগান। ২০ মিনিটের জন্য রেখে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ থেকে ৩ বার এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন।
চন্দন, লেবুর রস এবং মধুর ফেসপ্যাক:
২ চামচ চন্দন গুঁড়ো, লেবুর রস, মধু নিয়ে মিশিয়ে মুখে ও ঘাড়ে লাগান। ২০ মিনিটের জন্য রেখে দিন। এর পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে এই প্যাক ২ থেকে ৩ বার ব্যবহার করতে পারেন।

No comments:
Post a Comment