এলপিজির দাম বৃদ্ধি, মোদী সরকারকে হোলি উপহার বলে কটাক্ষ কংগ্রেসের - Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata |

Breaking

Post Top Ad

Wednesday, 1 March 2023

এলপিজির দাম বৃদ্ধি, মোদী সরকারকে হোলি উপহার বলে কটাক্ষ কংগ্রেসের



১লা মার্চ গার্হস্থ্য ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার।  ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা, বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩৫০ টাকা বেড়েছে।হোলির আগে এই গ্যাসের দাম বাড়া নিয়ে মোদী সরকারকে আক্রমণ করেছে কংগ্রেস। বর্ধিত দাম নিয়ে কটাক্ষ করে কংগ্রেস একে মোদী সরকারের হোলি উপহার বলে অভিহিত করেছে।


গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে টুইটারে লিখেছেন, ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৫০টাকা বেড়েছে।  বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৩৫০ টাকা বেড়েছে।  জনসাধারণ প্রশ্ন করছে- হোলির থালা এখন কীভাবে তৈরি হবে, আর কতদিন চলবে এই লুটপাটের আদেশ?  মোদী সরকারের কার্যকর করা মূল্যস্ফীতিতে পিষে যাচ্ছে প্রতিটি মানুষ!


দাম বৃদ্ধির পর, দিল্লিতে ১০৫৩ টাকার পরিবর্তে ১১০৩ টাকায় পাওয়া যাবে গার্হস্থ্য গ্যাস সিলিন্ডার।  অন্যদিকে, দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডার পাওয়া যাবে ২১১৯.৫০ টাকায়।  আগে এটি ১৭৫৯ টাকায় পাওয়া যেত।


 মুম্বাইতে গার্হস্থ্য এলপিজির দাম বেড়েছে ১০৫২.৫০ টাকা, কলকাতায় ১০৭৯ টাকা এবং চেন্নাইতে গার্হস্থ্য এলপিজির দাম ১০৬৮.৫০ টাকা হয়েছে।



No comments:

Post a Comment

Post Top Ad