হংকংয়ে ২৮ বছর বয়সী মডেল অ্যাবি চোইয়ের হত্যার অভিযোগ উঠেছে তাঁর প্রাক্তন শ্বশুর বাড়ীর বিরুদ্ধে। অ্যাবি চোই গত মঙ্গলবার নিখোঁজ হন। তাঁর নিখোঁজ হওয়ার দু'দিন পর, শহরের তাই পো জেলার একটি বাড়িতে একটি ফ্রিজে খণ্ডিত মৃতদেহ পাওয়া যায়।
ঘটনাস্থলে ওই মডেলের মাথা, ধড় ও হাত অনুপস্থিত ছিল। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ একটি স্যুপের পাত্রে মডেলের নিখোঁজ মাথাটি খুঁজে পায়। মামলার তদন্তকারী সুপারিনটেনডেন্ট অ্যালান চুং জানান, মাথায় কোনও চামড়া বা মাংস ছিল না।
পুলিশ বিশ্বাস করে যে এই মডেলকে একটি গাড়িতে হামলা করা হয়েছিল। ফরেনসিক পরীক্ষায় মাথার খুলির পেছনে একটি ছিদ্র পাওয়া গেছে যা মারাত্মক ভাবে মাথায় আঘাতের প্রমাণ হতে পারে।
হংকং পুলিশ এই জঘন্য হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করেছে। তাঁরা হলেন প্রাক্তন স্বামী অ্যালেক্স কোং, প্রাক্তন শ্বশুর কোং কাউ এবং তার প্রাক্তন স্বামীর ভাই অ্যান্টনি কোং আর প্রাক্তন শাশুড়ি জেনি লি।
পুলিশের মতে, অ্যাবি চোইয়ের $১০০ মিলিয়ন সম্পত্তি নিয়ে আর্থিক বিরোধ চলছিল। বলা হচ্ছে যে পরিবারের কিছু সদস্য এবি চোইয়ের সম্পত্তি বাঁচানোর পদ্ধতিতে মোটেও খুশি ছিলেন না। এ নিয়ে প্রতিদিনই তাঁদের ঝগড়া হতো।

No comments:
Post a Comment