শিলিগুড়ি: ভারত-নেপাল সীমান্ত এলাকায় দেশি পিস্তল সহ গ্রেফতার এক যুবক। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়েই এই সাফল্য এসএসবি জওয়ানদের।
জানা যায়, ভারত-নেপাল সীমান্তে এসএসবি জওয়ানদের কাছে গোপন সূত্রে খবর আসে, পানিটাংকি এলাকায় এক যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে। এরপরেই সেই যুবককে আটক করা হয় এবং তল্লাশি চালাতেই তার হেফাজত থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। পরবর্তীতে এসএসবির আধিকারিকরা খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেন যুবককে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবককের নাম মোহাম্মদ মিরাজ, বয়স ৩৩ বছর। নকশালবাড়ি তোতারাম এলাকার বাসিন্দা। আজ বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হয়। ধৃত এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে এনেছে এবং কোথায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল পুরো ঘটনা তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ।

No comments:
Post a Comment